রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
করোনা প্রতিরোধে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে ওসি আবু তাহের দেওয়ান। কালের খবর

করোনা প্রতিরোধে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে ওসি আবু তাহের দেওয়ান। কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলেই যার যার অবস্থান থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে করোনা মোকাবেলায় দিন রাত নিরলসভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়নে- জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেটসহ বিভিন্ন প্রকার প্রচারণা অব্যাহত রাখছেন।

মাধবদী থানা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। শুধুমাত্র থানা পুলিশের পক্ষে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়। তাই তিনি সাংবাদিকসহ সমাজের সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। প্রতিদিন মাধবদী থানার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাটে পুলিশ সদস্য নিয়োজিত রেখে নিজে উপস্থিত থেকে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এছাড়া বর্তমান পরিস্থিতিতে তিনি মাধবদী থানার আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে সজাগ দৃষ্টি রাখছেন। মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান এর বিভিন্ন সামাজিক, জনসচেতনতামূলক ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণকর কর্মকান্ডে মাধবদী বাসী অত্যন্ত সন্তুষ্ট। ওসি মোঃ আবু তাহের দেওয়ান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার ) পিপিএম এর নির্দেশে মাধবদী থানা এলাকায় সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি, অসহায় দুস্থ দের মাঝে ত্রাণ পৌছে দিচ্ছি, প্রতিটি এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করছি, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরামর্শ দেয়া হয়েছে, ঘরে থাকুন সুস্থ থাকুন
নিরাপদে থাকুন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com