শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে সেচ্ছাসেবী সংগঠন “প্রবর্তন” করোনা সংকটে হতদরিদ্রদের পাশে। কালের খবর

ঝিনাইদহে সেচ্ছাসেবী সংগঠন “প্রবর্তন” করোনা সংকটে হতদরিদ্রদের পাশে। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর : ঝিনাইদহের সেচ্ছাসেবী সংগঠন “প্রবর্তন” এর এক ঝাঁক তরুণ-তরুণী।‘দূরে থেকে পাশে দাঁড়াই, অনাহারীর আহার যোগাই’ এই স্লোগান নিয়ে সমাজের দুস্থ-অসহায় শ্রেণিদের পাশে দাঁড়িয়ে এক নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
সূত্রে জানা গেছে , করোনাভাইরাস যখন বাংলাদেশে তার জায়গা করে নিতে ব্যস্ত ঠিক তখন ঝিনাইদহের একঝাঁক তরুণ-কিশোর কিশোরী দাঁপিয়ে বেড়াচ্ছে পাড়া-মহল্লা তৈরি করেছেন প্রবর্তন নামের স্বেচ্ছাসেবী সংগঠন। এই ভয়ঙ্কর মহামারীর সময় সবাই যখন ঘরে কিন্তু তারা ঘরে বসে থাকেনি। দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। অসহায় মানুষের কল ফোনে পেলেই ছুটে যাচ্ছে তারা। অসহায় মানুষের পাশে থাকায় যে তাদের মূল উদ্দেশ্য।
তেমনি করে মহামারি দেশে আগমনের পর থেকেই ৩০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন ঝিনাইদহের এই “প্রবর্তন সেচ্ছাসেবী সংগঠন” খাদ্য সামগ্রি বিতরণের মধ্যে থাকছে চাউল,ডাউল,আলু,তৈল,লবণ ইত্যাদি। আরও জানা গেছে, ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে থাকবে সেমাই,চিনি,গুড়া দুধ,ডাউল ইত্যাদি।
ঝিনাইদহের “প্রবর্তন সংগঠনের সদস্যগন প্রতিবেদককে জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাস এর মহামারী রূপ ঠেকাতে পুরো বিশ্ব হিমশিম খাচ্ছে। সমস্ত দেশ লকডাউন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা। তাঁদের সচেতনতা ও অর্থ উপার্জনের উৎসের অপ্রতুলতার দিকটি বিবেচনা করে আমাদের এ উদ্যোগ নেওয়া।
এই সংগঠন এর বিভিন্ন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা সামাজিক দ্বায়বদ্ধতার জায়গা থেকে ফেসবুকে পোস্ট দেয়ার মাধ্যমে ও ফান্ড কালেকশন করছেন বলে জানা গেছে।
ঝিনাইদহ “প্রবর্তন সেচ্ছাসেবী সংগঠন” এর সভাপতি জানান, আমরা বাংলাদেশের সচেতন নাগরিক তাই জাতির ক্রান্তিলগ্নে মানবতার পাশে দাঁড়ানো উচিত। আমরা সে অনুভূতি থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। শুধু সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনই নয় বৈশ্বিক এ বিপর্যয়ে আমরা মনে করি দেশের প্রভাবশালী বৃত্তবান দানশীল হৃদয়বান ব্যক্তিরাও এই দূর সমনয়ে দুস্থ মানবতার সাহায্যার্থে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন,আমাদের এ কাজ অব্যহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com