রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু। কালের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ১ ব্যক্তির মৃত্যু। কালের খবর

সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শশুর বাড়িতে করোনা উপসর্গ নিয়ে শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

মৃত ব্যক্তি উপজেলার ঘোপপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়িতে একটি তেল ফ্যাক্টরীর নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা থেকে আসা মৃত ব্যক্তির ছোট ভাই খাইরুল ইসলাম জানান, তারা দুই ভাই একসাথে যাত্রাবাড়ি তীর সয়াবিন তেলের ফ্যাক্টরী তে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হঠাৎ গত শুক্রবার তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর রোববার ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে বুধবার রাত ২টায় এ্যাম্বুলেন্সে কালীগঞ্জ আসা হয়। ভোর ৫ টার দিকে তিনি মারা যান।

কাশিপুর গ্রামের মৃত ব্যক্তির শ্যালকের ছেলে সবুজ হোসেন জানান, তিনি ডায়াবেটিস রোগে আগে থেকেই ভুগছিলেন। বুধবার রাতে তিনি ঢাকা থেকে তাদের বাসায় এসেছেন। সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। সকালে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে তিনি মারা গেছেন। সকালে হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com