শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলায় আহত ২। কালের খবর

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলায় আহত ২। কালের খবর

তাহিরপুর, সুনামগঞ্জ থেকে মবিনুর মিয়া, কালের খবর :: তাহিরপুরে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে এক নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে ২ জনকে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১২মে) আহতদের মা রেজিয়া খাতুন বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের আনোয়ার হোসেন এর পরিবারের সঙ্গে একই গ্রামের হবি রহমান ও সোহাগ মিয়া গংদের জমি জামা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হবি রহমান ও সোহাগ মিয়া গংরা দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন এর বাড়িতে হামলা চালায়। হামলার সময় আনোয়ার হোসেন ও তার ভাই জুবায়ের ঘর থেকে বের হতেই তাদেরকে লোহার রড দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে হবি রহমান ও সোহাগ মিয়া গংরা।

হামলায় আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন ও জুবায়েরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আহত দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো:: আতিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে হামলার তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com