বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে শতাধিক শব্দকর পরিবারকে চাল বিতরণ। কালের খবর

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে শতাধিক শব্দকর পরিবারকে চাল বিতরণ। কালের খবর

কমলগঞ্জ (মৌলভীবাজার)থেকে এম এ কাদির চৌধুরী ফারহান, কালের খবর:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে অসহায় কর্মহীন শতাধিক শব্দকর পরিবারের মাঝে সরকারী বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আদমপুর রোডস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে শতাধিক শব্দকর পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, মো. আফজাল হোসেন প্রমুখ।
এর আগে পৌর এলাকার কর্মহীন ৬০ পরিবারের মাঝে সরকারী বরাদ্দকৃত জনপ্রতি ৫০০ টাকা করে নগদ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com