বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাতক্ষীরায় সাংবাদিক কাজলের নিঃশর্ত মুক্তিসহ, সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

সাতক্ষীরায় সাংবাদিক কাজলের নিঃশর্ত মুক্তিসহ, সাংবাদিকদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর

  সাতক্ষীরা প্রতিনিধি , কালের খবর :

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে বৃহস্পতিবার বেলা ১২টার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও এটিন বাংলা টিভি সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিডি নিউজ ও দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ রিজাউল ইসলাম সাতক্ষীরা,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, ডিবিসি টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি এম.জিল্লু,দৈনিক কালের খবর সাতক্ষীরা প্রতিনিধি মিহিরুজ্জামান, দৈনিক করতোয়ার সাতক্ষীরা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীপ রিপোর্টার মুনসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী।
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা জেল জুলুম নির্যাতন চালিয়ে গণমাধ্যমের কন্ঠকে রোধ করার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে সারাদেশে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com