শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ত্রাণের কার্ড’ দেয়ার প্রলোভন দেখিয়ে উপজাতিদের টাকা আত্মসাৎ করে দফাদার ছৈয়দ আলম !। কালের খবর

ত্রাণের কার্ড’ দেয়ার প্রলোভন দেখিয়ে উপজাতিদের টাকা আত্মসাৎ করে দফাদার ছৈয়দ আলম !। কালের খবর

পার্বত্য বান্দরবান প্রতিনিধি, কালের খবর :

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সমালোচিত সেই ইয়াবা ও মাদক কারবারীদের প্রধান সহায়তাকারী দফাদার ছৈয়দ আলম এর বিরুদ্ধে এবার চালের কার্ড দেওয়ার কথা বলে উপজাতিদের নিকট থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
বিস্তারিত জানার জন্য জাতীয় দৈনিক কালের খবর পত্রিকা ও কালের টিভির সাংবাদিক এর একটি টিম ঘুমধুমের রেজু বড়ইতলী নামক স্থানে যাওয়ার পর উক্ত এলাকার উপজাতিরা এই দফাদার এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভুক্তভোগী (মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে) এই দফাদার এর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।

অনেকে বলে উঠেন ধর্য্যের বাঁধ ভেঙ্গেছে আমাদের। তার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমাদেরকে চালের কার্ড দেওয়ার কথা বলে সে প্রতি পরিবার থেকে ২ হাজার অথবা ২৫০০ টাকা করে নিয়েছে। শেষ পর্যন্ত সে চালও দেনাই টাকাও ফেরত দিচ্ছে না।
টাকার কথা বল্লে আমাদের গায়ে হাত তুলে।
আমরা তার কাছ থেকে মু্ক্তি চাই৷ আমাদেরকে এই শোষণকারীর হাত থেকে বাচান।

ইতিপূর্বেও এই দফাদারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। সুষ্ঠ তদন্তপূর্বক এই শোষণকারী, চাঁদাবাজ, ও মাদক সম্রাট এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীরা জুর দাবী জানান।

উল্লেখ্য যে ভুক্তভোগীরা এই দফাদার কর্তৃক মিথ্যা মামলায় হয়রানী হওয়ার ভয়ে তাদের নাম বা ছবি প্রকাশ না করতে অনুরোধ করেছে। কিন্তু তারা মাতৃজগত টিভির টিমকে ভিডিও বার্তা দিয়েছে। যা টিমের কাছে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com