শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরা দেবহাটায় শিশুকে জোর পূর্বক ধর্ষন, আসামী পলাতক। কালের খবর

সাতক্ষীরা দেবহাটায় শিশুকে জোর পূর্বক ধর্ষন, আসামী পলাতক। কালের খবর

সাতক্ষীরা থেকে মিহিরুজ্জামান, কালের খবর : সাতক্ষীরা দেবহাটাতে একটি শিশু কন্যাকে (১৩) ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষনের শিকার ভিকটিম শিশু কন্যা দেবহাটা উপজেলার জগন্নাথপুর কুলপুকুরকান্দা এলাকার ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর সরদারের মেয়ে। গত রবিবার আনুমানিক বেলা ১১টার দিকে ভিকটিমের পিতা জাহাঙ্গীর সরদার বাদী হয়ে তার মেয়েকে ধর্ষনের অভিযোগে জগন্নাথপুর গ্রামের শওকত গাজীর ছেলে ধর্ষক শাহিন (৩২) কে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।যায়
মামলা নং-০৩। ভিকটিমের পিতা-মাতা সহ স্থানীয়রা জানান, হাদিপুর এস,কেবি ব্রিকসে কাজ করার সুবাদে প্রতিদিন ভোরে বাড়ীতে শিশু সন্তানদের রেখে কাজে যেতেন জাহাঙ্গীর সরদার ও সাবিনা খাতুন দম্পতি। কাজ শেষে বাড়ী ফিরতেন সন্ধ্যা বা রাতে। এদিকে জগন্নাথপুর মোড়ের মুদি দোকানদার শাহিন মেয়েটি ওপর কু-নজর দেয়। তাদের অনুপস্থিতির সুযোগে একাধিকবার বাড়ীতে গিয়ে জোরপুর্বক তাদের শিশুকণ্যাকে ধর্ষন করে লম্পট শাহিন।এদিকে শুক্রবার ২৪ এপ্রিল রাতেও লম্পট শাহিন তাদের শিশুকণ্যাকে নিজের দোকানে আটকে রেখে ধর্ষন করে। ধর্ষনের পর ভিকটিম শিশু কন্যার হাতে ১২০ টাকা দিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে খবর পেয়ে ওই দোকানে মেয়েকে খুজতে গেলে প্রকাশ্যে পিতা জাহাঙ্গীরকে মারপিট করে লম্পট শাহিন।
একপর্যায়ে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে রবিবার দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর সহায়তায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ধর্ষনের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। ধর্ষক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com