শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নরসিংদীর আলোকবালিতে বাবা মার সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা। কালের খবর

নরসিংদীর আলোকবালিতে বাবা মার সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা। কালের খবর

 এম আর মাইনউদ্দীন , নরসিংদী, কালের খবর :

নরসিংদী সদর উপজেলা চরাঞ্চল আলোকবালি ইউনিয়নে বাবা মায়ের সাথে অভিমান করে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

২৫ শে এপ্রিল ২০২০ শনিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে এ ঘটনা ঘটে। সুমাইয়া আলোকবালি বাজার এলাকার হতদরিদ্র আলম মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলম মিয়ার অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরায়।তিনি আলোকবালি হাইস্কুলের সামনে এবং পাড়ামহল্লায় ঝালমুড়ির বিক্রি করে জীবিকা নির্বাহ করে। দেশে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে স্কুল বন্ধ থাকায় কামাই রোজগার নেই তার। সংসারে অভাবের ফলে প্রায় প্রতিদিনই পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার সকালবেলায় সুমাইয়ার সাথে তার পিতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা আলম মিয়া তার মেয়ে সুমাইয়াকে একটি থাপ্পর মারে।এতে বাবার সাথে অভিমান করে সুমাইয়া আত্মহত্যার পথ বেঁছে নেয়। সে দৌড়ে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয় এবং গলায় ওড়না পেচিয়ে ঘরের ধন্নার সাথে ঝুলে আত্মহত্যার করে।

স্হায়ী ইউ,পি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যার বিষয়টি ইতোমধ্যে আমি নরসিংদী মডেল থানায় অবহিত করেছি। থানা পুলিশ কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমাকে জানিয়েছে। তারা তা ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করবেন বলেও তারা আমাকে জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com