রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
গোদাগাড়ীর রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে শারিরিক দূরত্ব মেনে বসেছে রাজাবাড়ীহাট। কালের খবর

গোদাগাড়ীর রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে শারিরিক দূরত্ব মেনে বসেছে রাজাবাড়ীহাট। কালের খবর

গোদাগাড়ী ( রাজশাহী) প্রতিনিধি, কালের খবর : রাজশাহী গোদাগাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী রাজাবাড়ীহাটটি করোনা ভাইরাস প্রতিরোধে শারিরিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। সার্বিক নির্দেশনা ও পরামার্শ দিচ্ছেন গোদাগাড়ী উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার। তিনি জীবনের ঝঁকি নিয়ে কয়েকদিন থেকে হাটের ইজারদার, সুধীজন, আশে পাশের লোকজনকে সচেতন করছেন।

গোদাগাড়ীর অন্যান্য হাট-বাজারেরর মত সাময়িকভাবে বন্ধ রাজাবাড়ীহাটি। সপ্তাহে ২ দিন বসে হাটটি।

এ হাটে কাঁচা বাজার, ধান গম, মসুরী, জব, মাছ, মাংশ সব ধরণের জিনিস পত্র ক্রয় বিক্রয় হয়, বরেন্দ্র অঞ্চলসহ দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে এ হাটে

জনসমাগম দিন দিন বৃদ্ধি পাওয়ায় শারিরিক দূরুত্ব বজায় না থাকায় উপজেলা প্রশাসন সাময়িকভাবে বন্ধ রেখেছিল। প্রশাসনের নির্দেশে আজ বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে শারিরিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীরা রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের ব্যবসা শুরু করেছেন।

ক্রেতাসাধারন এ হাট থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনে নিয়ে যাচ্ছেন। তবে মাংশ ও মাছের বাজারটি নির্দিষ্ট স্থানে রয়েছে।

মৎস্যজীবীরা পুকুর, বিল, খাল, নদী থেকে মাছ ধরে নিয়ে এসে পাইকারী ক্রেতাদের নিকট আড়ৎ মালিকদের মালিকদের মাধ্যমে আগের মতোই বিক্রি করতে পারবেন। হাটের ক্রেতা বিক্রেতারা দারুন খুশি।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টার এ প্রতিবেদকে জানান, করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে আকাশের নীচে এধরনের বাজারে কিছুটা সমস্যা খোলাহলেও ক্রেতা বিক্রেতা উভয়েই বিষয়টি ভালভাবে গ্রহণ করেছে, আমি প্রণীজ সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সেনাবাহনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। একই মন্তব্য করেন, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আকতাউজ্জামান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com