শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
রূপগঞ্জের মানুষকে নিরাপদে রাখতে রাস্তায় নেমেছে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন”। কালের খবর

রূপগঞ্জের মানুষকে নিরাপদে রাখতে রাস্তায় নেমেছে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন”। কালের খবর

এম আই ফারুক শাহজী ও ফারুক আহমেদ সুজন, কালের খবর : নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনায় মানুষকে ঘরে রাখতে ও মৃতদের দাফনের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের ”এক ঝাঁক যুবক। উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের মো: সাইদুর রহমান উদ্যোগে শাহিন খান ও নাসিরউদ্দীনের নেতৃত্বে “শরীফ-বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন “এর সদস্যরা করোনায় আক্রান্ত রোগীরা মৃত্যুবরন করলে তাদের স্বেচ্ছায় দাফনের সকল কাজ করে দিবেন। এবং করোনা সহ যে কোনো রুগীদের জন্য পূর্বগ্রাম জহুরুন নেসা হসপিটালে ২৪ ঘন্টা চিকিৎসার সকল দায়িত্ব নেবে এই স্বেচ্ছা সেবী দল। গত এক সপ্তাহ থেকে রূপগঞ্জ থানার পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ২২ জনের এ তরুণ স্বেচ্ছাসেবী দলটি দুইটি ভাগে ভাগ হয়ে সকলের উৎসাহে পিপিই পড়ে বিভিন্ন এলাকায় বিনা কারণে ঘরের বাইরে বেরোনো মানুষজনকে বুঝিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছে।
সদস্যরা জানান, কায়েতপাড়া ৭ নং ওয়ার্ড সহ আশে পাশে ওয়ার্ড গুলোকে সুন্দর ও নিরাপদ রাখতে, অসহায়দের পাশে দাড়াতে, করোনায় কোন রোগী আক্রান্ত হলে তাকে সহজে চিকিৎসা পাইয়ে দিতে সহযোগীতা করা হবে। আর যদি কোন লোক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করে তাহলে তাদের দাফন কাফনের দায়িত্ব নেবে এই স্বেচ্ছাসেবী দল। তাদের একটাই স্লোগান করোনায় হতাশ হবেন না , ভয়ে ভীত হবেন না, ঘরে থাকুন , ঘন ঘন হাত ধৌত করুন, নিজে নিরাপদে থাকুন ও অপরকে নিরাপদ রাখতে সহযোগীতা করুন। কোন সমস্যা গোপন না রেখে আমাদের স্বেচ্ছাসেবী দলকে ডাকুন। এই দল সদা প্রস্তুত আপনাকে সেবা দিতে। সাহস রাখুন এই দল আছে আপনার পাশে। তারা আরো জানায়, আজকে টানা এক সপ্তাহেের মতো করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে জনগণের মাঝে সচেতনতা তৈরি করে ৭নং ওয়ার্ডয়ের বাজার ও মহল্লা ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকানপাট সম্পুর্নভাবে বন্ধ করতে পেরেছি । এতে অত্র এলাকার বাসিন্দারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছে ।
স্বেচ্ছাসেবী দলের প্রধান উদ্দোক্তারা হলেন, সাইদুর রহমান , নাসির উদ্দীন, শাহিন খান এবং সহযোগীরা হলেন, এস আলম, আনিস খাঁন, আঃ সাত্তার,লাভলু, রূপম, আমিনুল, আমির, খোরশেদ, খোকন, কহিনুরখাঁন, সাইদুল আশরাফ, রাজু মাষ্টার। আন্তরিকতার সহিত উৎসাহ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কাউটের উর্ধ্বতন কর্মকর্তা মো: শামীমুল ইসলাম সহ আরো অনেকে । এই কর্মসূচি করোনা সংক্রমণ সম্পুর্ন শেষ না হওয়া পর্যন্ত চলবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com