শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় আরো বিদেশ ফেরত ৫৪ জনকে হোম কয়োরেন্টাইনে আওতায়। কালের খবর

সাতক্ষীরায় আরো বিদেশ ফেরত ৫৪ জনকে হোম কয়োরেন্টাইনে আওতায়। কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরায় আরো বিদেশ ফেরত নতুন ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৩০ জনকে। এদিকে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে মালয়েশিয়া ফেরত কামরুজ্জামান (২৬) নামের এক যুবক দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে অবশেষে আজ সোমবার সকাল থেকে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। এতে সাতক্ষীরার সাধারন মানুষের মধ্যে কিছুটা হলেও করোনা আতংক কমবে বলে জানা গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনাক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভোমরা ইমিগ্রেশন দিয়ে আপাতত আজ থেকে সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তবে, যারা ভারতে গিয়ে আটকে আছেন তারা শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন বলে এই বিজিবি কর্মকর্তা আরো জানান,কেউ যাতে অবৈধ পথেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com