শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াইলে ছাত্রলীগ নেতা হুমায়ুনের খাদ্য সামগ্রী বিতরণ। কালের খবর

তাড়াইলে ছাত্রলীগ নেতা হুমায়ুনের খাদ্য সামগ্রী বিতরণ। কালের খবর

ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল ( কিশোরগঞ্জ) থেকে কালের খবরঃ কিশোরগঞ্জের তাড়াইলে করোনার কারনে কর্মহীন হয়ে ঘরে আবদ্ব থাকা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিলিয়ে দেন তাড়াইল উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, করোনা ভাইরাস দূর্যোগ মোকাবিলায় দুইশত কর্মহীন অসহায়দের ঘরে ঘরে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন, মুজিব আদর্শের সৈনিক ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির। তার নিজন্ব অর্থায়নে গতকাল ( ৬ এপ্রিল) সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুইশত কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেন।প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল, ৩ কেজি চাল, ১ কেজি আলু, ২৫০ গ্রাম ডালসহ জন
সচেতনতামূলক লিফলেট।
মানবিক গুণের অধিকারী মুজিব সৈনিক দেশরক্ন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী হুমায়ুন কবির এর আগেও করোনা ভাইরাসের সচেতনতা, লিফলেট, সাবান, মাস্ক বিতরণ করেন।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেন ওই ছাত্রলীগ নেতা। খাদ্যসামগ্রী পৌঁছাতে তাকে সার্বিকভাবে সহযোগীতা করেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক হৃদয় আহম্মেদ, রাফি ভূইয়া উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক আকন্দ, ফয়সাল আহম্মেদ, রাসেল আহম্মেদ, রায়হান উদ্দিন, লোকনাথ রায়, সাব্বির আহম্মেদ, কামাল পাশা প্রমুখ।

তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদয়মান ছাত্রনেতা হুমায়ূন কবির বলেন,করোনা ভাইরাস দূর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমার ক্ষুদ্রপরিসরে ৩ নং ওয়ার্ডের দুইশত কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমার স্বাদ আছে সাধ্যনেই,। এর পরেও নিজের সাধ্যর সর্বোচ্ছ উজার করে দিতে চাই এ দেশের গরীব দুঃখী, অসহায় কেটে খাওয়া মানুষের জন্য।
“আসুন আমরা যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকি। ও অন্যদেরকে সচেতন থাকতে পরামর্শ দেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com