রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
আতঙ্ক নয় জন সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় : নুরুল আমিন রুহুল এমপি। কালের খবর

আতঙ্ক নয় জন সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় : নুরুল আমিন রুহুল এমপি। কালের খবর

মতলব থেকে শহীদুজ্জামান সরকার, কালের খবর ঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেছেন, আতঙ্ক নয় জন সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। তাই আমাদের সকলকে সচেতনতার সহিত চলাফেরা করতে হবে। সামাজিক দুরুত্ব বজায় রেখে বাজারে কেনাকেটা করবেন। জরুরী প্রয়োজন ব্যতিত কেউ বাসা থেকে বের হবেন না। তিনি আরো বলেন, সারা বিশ্বে আজ করোনা ভাইরাসের কারনে মানুষ আতংকিত। বর্তমান পরিস্থিতিতে সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান করছি। আমি ব্যক্তিগতভাবে চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা ও প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করছি। ১ এপ্রিল মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪টায় মতলব দক্ষিণে করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মবিন সুজন, চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির সরকার। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনাসভা শেষে কর্মহীন মানুষদের মাঝে প্রধান অতিথি এড. নুরুল আমিন রুহুল এমপি খাদ্য সামগ্রী বিতরন করেন। পরে তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেনের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাসা পরিদর্শন করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com