শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পাইকারচর ইউনিয়ন পরিষদের উদ্যেগে -কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরন। কালের খবর

পাইকারচর ইউনিয়ন পরিষদের উদ্যেগে -কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরন। কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব এবং দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, দানবীর আলহাজ্ব আবুল হাশেম।

৩০শে মার্চ২০২০ সোমবার সকাল১১টার নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাইকারচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে চাউল,ডাল,শুকনো খাবার, তুলে দেওয়া হয়।
পাইকারচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পাইকারচর ইউনিয়ন পরিষদ সচিব জনাব সাখাওয়াত হোসেন ফকির,পাইকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,পাইকারচর ইউনিয়ন পরিষদের সদস্য -মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, শামীম ভুইয়া মেম্বার,মোঃ আনোয়ার হোসেন মেম্বার, মোঃ এমদাদুল ইসলাম মেম্বার,মোঃ ইমন মেম্বার,মোসাঃসাদিয়া ইয়াছমিন মেম্বার,মোসাঃ শাহানাজ মেম্বার প্রমুখ।

ত্রান বিতরণ কালে আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের কারণে দেশের অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। আমাদের ইউনিয়নে ও অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়ন ও পরিষদের সহায়তায় এসব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছি। আমার ইউনিয়নের কোন কর্মহীন মানুষকে না খেয়ে থাকতে দিবো না। পর্যায়ক্রমে আমার ত্রান-সাহায্য তালিকা আরো বৃদ্ধি করবো এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com