শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
এনজিওর কিস্তি আাদায় বন্ধ হয়নি কুয়াকাটায়। কালের খবর

এনজিওর কিস্তি আাদায় বন্ধ হয়নি কুয়াকাটায়। কালের খবর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ ঘোষণা করলেও তা মানছে না পটুয়াখালীর কুয়াকাটার এনজিওগুলো।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেসরকারি এনজিও আশা ব্যাংকের কর্মকর্তারা কুয়াকাটা পৌরসভার ইসলামপুর মহল্লার বিভিন্ন বাড়িতে ঘুরে কিস্তির টাকা আদায় করেন। এঘটনায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ২৩ মার্চ পটুয়াখালীর জেলা প্রশাসক এক চিঠিতে এনজিওর কিস্তি বন্ধ ঘোষণা করেছেন। আশা ব্যাংকসহ কয়েকটি এনজিও এ নির্দেশনা না মেনে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে টাকা আদায় করছেন। কিস্তির টাকা পরিশোধে অনেকে অনিহা প্রকাশ করলে এনজিও কর্মীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। নতুন করে লোন নিতে ঝামেলা হবে বলে এবিষয়ে নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছেন অনেকে।

আশা ব্যাংকের মাঠ কর্মী জাহিদ হোসেন বলেন, আমাদের উপরের নির্দেশে মাঠে এসে কিস্তি নিচ্ছি। যখন তারা নিষেধ করবে তখন আমরা আসবো না।

আশা ব্যাংক কুয়াকাটা শাখার ম্যানেজার জহির উদ্দিন বলেন, যারা লোন নিয়েছেন তারা কিস্তি দেবেন এটাই তো নিয়ম। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কিস্তি না নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশ পাইনি।

কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. শহিদুল ইসলাম বলেন, পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত সরকারিভাবে এনজিওর কিস্তি তোলার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ। এ রকম অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com