শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। কালের খবর

শর্ত সাপেক্ষে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে একইসঙ্গে প্রশাসনিক আদেশে তার বিরুদ্ধে যে সাজা হয়, তা স্থগিত করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গুলশানের নিজ বাসভবনে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মুক্তি থাকাকালীন আগামী ছয় মাস তিনি এসব শর্তের মধ্যে থাকবেন।

শর্তগুলো হলো—তিনি ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে।

হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকাস্থ নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং জামিনকালে তিনি বিদেশ যেতে পারবেন না।

সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। সেখানে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষ করে রাতেই কারা কর্তৃপক্ষের কাছে এগুলো পাঠানোর প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে আজ রাত কিংবা বুধবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেতে পারেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com