বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদী জেলা প্রেসক্লাব এর উদ্যোগে বার্ষিক বনভোজন। কালের খবর

নরসিংদী জেলা প্রেসক্লাব এর উদ্যোগে বার্ষিক বনভোজন। কালের খবর

জেলা প্রতিনিধি, নরসিংদী, কালের খবর :

: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন ২০২০ সুবর্ণগ্রাম রিসোর্টে সোমবার ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। উৎসব মুখর এই বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক জনাবা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা এসপি প্রলয় কুমার জোয়ার্দার। এতে জেলার ৫টি উপজেলার দুই শতাদিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহন করে।

নরসিংদী জেলা প্রেসক্লাবের আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস, সাধারন সম্পাদক মোঃ মাজারুল পারভেজ মন্টি, সিনিয়ার সহ সভাপতি একে ফজলুল হক, সিনিয়র সাংবাদিক নিবারন রায়, সাবেক জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, আশাদুল হক পলাশ সহ অনান্যরা।

এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, পলাশ উপজেলা প্রতিনিধি শাহ্ বোরহান মেহেদী, শিবপুর প্রেসক্লাব এর সদস্য আনোয়ার হোসেন স্বপন, মোমেন খাঁন, রায়পুরা উপজেলার দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সামসুল আলম লিটন, পলাশের দৈনিক দিনপ্রতিদিনের রিপোটার্র বিল্লাল হোসেন উপস্হিত ছিলেন।

বনভোজন স্পটে আরো সাক্ষাত মিলে রায়পুরা, শিবপুর, বেলাবো, মনোহরদী, মাদবধী উপজেলার নবীন প্রবীন মিলে শতাদিক সংবাদকর্মী ও তাদের বন্ধুবান্ধদের সাথে। বনভোজনে জেলার অনেক ভিআইপি ও গন্যমান্য ব্যাক্তিবর্গও অংশ গ্রহন করেন।

মনে রাখার মতো একটি ছাঁয়া ঘেরা সবুজ শ্যামল একটি রিসোর্ট হচ্ছে আড়াইহাজার এর সুবর্ণগ্রাম। এখানে বিশাল এলেকাজুড়ে নয়নাভিরাম নানান ফুলের সমারোহে একটি দিন আনন্দঘন হয়ে কাটাতে বারবার মনে স্মৃতি হয়ে থাকবে। সকাল থেকে খানাপিনার অভাব ছিলোনা। শুরুটা ছিলো দইয়ের লাচ্ছি সরবত ও কফি। কিছুক্ষন পরে আবার বড়ই, গয়ামের মিক্স আচার পরিবেশন করা হয়।

সারাদিন ব্যাপি অনুষ্ঠানে দুপুরের খাবার ছিলো সুস্বাদু রেসিপির বিরায়নী, গোস্ত, ডাল ও সবজি। পরে নাচ গানে মুখরিত এক সাংকৃতিক ফাগুন বিকালে উপস্হিত সবাই ফুর্তিতে মেতে উঠে। এক কথায় নরসিংদী জেলা প্রেসক্লাব আয়োজিত বার্ষিক বনভোজন আজ সুবর্ণগ্রামে একটি ব্যাতিক্রম আবেগ ও আনন্দের গভীর আস্বাদে সবাইকে বসন্তের উচ্ছাসে মাতিয়ে তুলেছিলো ক্ষনিক। যা, বনভোজন স্মৃতি হয়ে দোলা দিয়ে যাবে দ্রোহের আকর্ষণে বহুদিন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com