বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নরসিংদী সদরে দারিদ্র্য বিমোচন ও নারীদেরকে মুরগী পালনে উৎসাহিত করতে এনএটিপি – ২ এর আর্থিক সহায়তায় ও উপকরণ বিতরণ। কালের খবর

নরসিংদী সদরে দারিদ্র্য বিমোচন ও নারীদেরকে মুরগী পালনে উৎসাহিত করতে এনএটিপি – ২ এর আর্থিক সহায়তায় ও উপকরণ বিতরণ। কালের খবর

নরসিংদী প্রতিনিধি, কালের খবর :
গত কাল এনএটিপি – ২ এর আর্থিক সহায়তায় মুরগিপালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে । বিশেষকরে গ্রামের দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ১০০টি মুরগি বিনামূল্যে বিতরণ করা হয়েছে । নরসিংদী সদর উপজেলায় মুরগিপালনের জন্য ৫টি সিআইজি সমিতি গঠন করা হয় । গঠিত সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরন ভ্যাকসিন প্রদান, জীব নিরাপত্তা উপকরন বিতরন, সাইনবোর্ড ও ব্রিফিং এ অংশগ্রহনকারী সদস্যদের ব্রিফিং ভাতা প্রদান করা হয়েছে । দারিদ্র বিমোচন ও নারী ক্ষমতায়নে মুরগীপালন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া একজন দুঃস্থ ও প্রান্তিক মহিলা তার নিজস্ব পারিবারিক শ্রমকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আত্নকর্মে নিয়োজিত থেকে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে সক্রিয় ভূমিকা পালন করছে সিআইজি সদস্যরা তাদের পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দৈনন্দিন সাংসারিক খরচাদি সন্তান – সন্তানাদির শিক্ষাসহ যাবতীয় খরচ মিটিয়ে বৎসরে প্রায় ৬০০০ থেকে ৮০০০ টাকা সঞ্চয় করতে পারবে । নরসিংদী সদর উপজেলার প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম জানান ইতোপূর্বে সদস্যগণকে মুরগী পালনের উপর দিনব্যপী প্রশিক্ষণ দেয়া হয় এই প্রশিক্ষণে মুরগী পালনে নব প্রযুক্তি টিকাদান কর্মসূচি, খাদ্য ব্যবস্থাপনা, হাজল পদ্ধতি, বিভিন্ন রোগ ও প্রতিকার বিষয়ক কার্যকরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মিঠুন সরকার, উপজেলা প্রানিসম্পদ সপ্রসারন কর্মকর্তা ডাঃ তাহমিনা খান তুলি ও আয়েশা মরিয়ম ঊর্মি প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com