শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
মাধবদীতে দুবৃর্ত্তের দেওয়া আগুনে বসত ঘর সহ-৩ গবাদিপশু পুড়ে ছাই। কালের খবর

মাধবদীতে দুবৃর্ত্তের দেওয়া আগুনে বসত ঘর সহ-৩ গবাদিপশু পুড়ে ছাই। কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :

মাধবদী থানার গোদাইশা মাজার সংলগ্ন মদনগঞ্জ সড়কের পূর্বপাশে অবস্থিত ভূমিহীন কৃষক হানিফ মিয়ার একটি গর্ভবর্তী গাভী একটি বাছুর সহ তিনটি গরু,বসত ঘর,১০ মন শরিষা,নগদ ৫ হাজার টাকা ও মূল্যবান কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টায় দুষ্কৃতকারী আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন অসহায় কৃষক হানিফ মিয়া (৭০)
তিনি বলেন আমার প্রতিবেশী আলহাজ্ব মোঃ আতাউর রহমান দীর্ঘদিন ধরেই আমার উপর অন্যায়-অত্যাচার করে আসছেন। কিছুদিন আগেও আমার খড়ের গাদায় আগুন দিয়ে আমার ক্ষয়ক্ষতি করেছে। আতাউর রহমান তার ছেলেকে নিয়ে আমাকে হুমকি দিয়েছে। তারা ছাদ থেকে ময়লা-আবর্জনা ফেলে আমার ক্ষতি করে। গতকাল সন্ধ্যায় আমি ঘর ছেরে মেয়ের বাসায় গেলে শুনতে পাই আমার ঘরে আগুন লাগছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি কেমনে বাঁচবো? তিনি কাঁদতে কাঁদতে বার বার মাটিতে পড়ে যাচ্ছিলেন। হানিফ মিয়া সাংবাদিকদের আরো জানান, তিনি যে বাড়িতে থাকেন তা নিজের বাড়ি নয় মাধবদী বিরামপুর সফি ডাক্তারের বাড়ি। তাকে এখানে ডাঃ থাকতে দিয়েছেন দয়াপরশবত। পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এসময় তার মেয়েরা কাঁদতে কাঁদতে বলেন তারা আমার বাবা কে শেষ করে দিল। ক্ষতিগ্রস্থ হানিফ বলেন আমি বাঁচতে চাই, ন্যায় বিচার চাই আমার বোবা পশুদের হত্যার বিচার চাই। আমার নিজের কোন ভিটেমাটি নাই। আমার মতো নিরহদের উপর কেন এতো অত্যাচার। এসময় অনেক কেই চোখ মুছতে দেখা যায়।

এ প্রসঙ্গে আলহাজ্ব মোঃ আতাউর রহমান বলেন, আমার কাজের মেয়ে সন্ধ্যা (১৭) প্রথমে আগুন দেখে জানালে আমরা উপর থেকে পানি ঢেলে আগুন নিভাতে চেষ্টা করি। আমি বা আমার পরিবারের কেউ এ ঘটনার সাথে জড়িত নই।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, আরিফ জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে তিনটি গরু, বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত ছাড়া কিছু বলতে পারছি না।

মাধবদী থানার এস,আই মীর কায়েস জানান, আমি ঘটনা জানার সাথে সাথেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করি।
বিষয়টি অমানবিক এবং হৃদয়বিদারক। অভিযোগ দাখিল করলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত লোকজন ঘটনাটির ন্যায় বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ কে সহযোগিতা করার অনুরোধ জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com