শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে পুত্রের হাতে পিতা খুন। কালের খবর

নবীনগরে পুত্রের হাতে পিতা খুন। কালের খবর

মোঃ কবির হোসেন, নাবীনগর থেকে, কালের খবর : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার পশ্চিম পাড়া, পুত্রের হাতে পিতা খুন হোন, দাড়ালো দা দিয়ে কুপিয়ে আমির হোসেন নামের এক পিতা খুন হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শুভ নামে ওই কুলাঙ্গার সন্তান পলাতক রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বেশ কয়েকদিন ধরে শুভ তার পিতা আমির হোসেনের কাছে তার ব্যক্তিগত কাজে বড় অংকের টাকা চেয়ে আসছিল। এ নিয়ে আজ সকালে পিতা পুত্রের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। এরই জেরে ক্ষোভে শুভ ঘরে থাকা দা দিয়ে পিতার মাথায় কোপ দেয়। স্থানীয়রা আহতবস্থায় আমির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় সেখান থেকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর শুভ পলাতক রয়েছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।
নবীনগর থানার উপ-পরিদর্শক এস আই বেলাল জানান, টাকা পয়সা নিয়েই উভয়ের মধ্যে ঝগড়া বাধলে এতেই ক্ষিপ্ত হয়ে পুত্রের দায়ের কোপে পিতা খুন হন।
পুলিশ আসামি শুভ কে গ্রেফতারের উদ্যেশে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও এস আই বেলাল জানালেন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com