শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিরোধ গড়ে তোলতে হবে – আইজিপি। কালের খবর

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিরোধ গড়ে তোলতে হবে – আইজিপি। কালের খবর

বরিশাল ব্যুরো, কালের খবর :

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পরিসংখ্যানগত দিক থেকে দেশে ধর্ষণের সংখ্যা নি:সন্দেহে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণের প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। এক্ষেত্রে পুলিশের গাফেলতির কোন সুযোগ নেই বলে সতর্ককরে দিয়ে পুরো বিষয় নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলেও জানান আইজিপি। সমাজের এ অবক্ষয় দূর করতে পরবর্তী প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান সহ এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বুধবার বরিশাল পুলিশ লাইন্সে পুলিশের একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন আইজিপি।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিক সাগর-রুনী মামলা প্রসঙ্গে বলেন, অনেক কেস রয়েছে যা তাৎক্ষনিক উদঘাটন করা যায় না। দীর্ঘ সময় লাগে। সাংবাদিক সাগর-রুনী মামলাও এমন ধরনের। এ মামলায় পুলিশ ব্যর্থ বলা যাবে না। তদন্ত চলছে। তবে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের কোন আবেদন করা হয়েছে কিনা তা তার জানা নেই। তিনি বলেন, সাগর-রুনী মামলায় পুলিশের উপর কোন চাপ নেই।

সাংবাদিকদের নিকট বক্তব্য দেবার আগে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী ফলক উম্মোচনের মাধ্যমে জেলা পুলিশের ৬ তলা ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল এএসপির অফিস কাম বাসভবন এবং আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন উদ্বোধন করেন। পরে তিনি জেলা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি পুলিশ অফিসার্স মেসে মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশানর মো: শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com