শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় দুই চোরাকারবারী ও ফেন্সিডিল ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬। কালের খবর

সাতক্ষীরায় দুই চোরাকারবারী ও ফেন্সিডিল ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৬। কালের খবর

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা কালের খবর : সাতক্ষীরায় ফেন্সিডিলসহ দুই মাদক চোরকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব ৬। আজ বুধবার ভোরে সদর উপজেলার আড়য়াখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার শিকড়ি গ্রামের শওকত আলীর ছেলে আব্দুর রহমান সরদার ওরফে রিয়াজ (২০) ও কাথন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে আল মামুন মোড়ল (২৬)।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানাধীন আড়য়াখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে জনৈক মোঃ আব্দুল্লাহ কামাল সরদার এর বাড়ির অনুমান ১০০ মিটার উত্তরে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদক চোরাকারবারীকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের সাতক্ষীরা থানায় সোর্পদ করা হবে। তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে৷ ( ছবি আছে )

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com