শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

সাতক্ষীরায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, কালের খবর : বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন সাতক্ষীরার সভাপতি এড. ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর সাইমুম রেজা পিয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন সদর দপ্তরের গভর্ণর শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকার কমিশন খুলনা বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, এড. ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন, এড. ফাহিমুল হক, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী মারুফ, দৈনিক কালের খবর পএিকা জেলা প্রতিনিধি বাবু ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ – সম্পাদক বাবু দৈনিক খবর বাংলাদেশ স্টাফ রিপোর্ট শেখ রিজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ- সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন শেখ রিজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কমিশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেনন। উল্লেখ এবছর শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com