শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদীতে বাসের চাকায় পিষ্ট কলেজ ছাত্র তোফাজ্জাল । কালের খবর

নরসিংদীতে বাসের চাকায় পিষ্ট কলেজ ছাত্র তোফাজ্জাল । কালের খবর

নরসিংদী থেকে ইকবাল হোসেন, কালের খবর :

নরসিংদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. তোফাজ্জাল হোসেন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় হৃদয় মিয়া নামে আরো একজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যা ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার মাছিমপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল মনোহরদী পৌর এলাকার মজনু মিয়ার ছেলে। তিনি নরসিংদী পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে নিহত তোফাজ্জল হোসেন ও তার বন্ধু হৃদয় মোটরসাইকেলযোগে চালাকচরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মাছিমপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তোফাজ্জল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com