রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
নরসিংদীতে বাল্য বিবাহ বন্ধ করলো ভ্রাম্যমান আদালত। কালের খবর

নরসিংদীতে বাল্য বিবাহ বন্ধ করলো ভ্রাম্যমান আদালত। কালের খবর

নরসিংদী থেকে ইকবাল হোসেন, কালের খবর : সপ্তম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানকে (১৩) বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নস্থ সৈয়দনগর গ্রামে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে বাল্যবিবাহ হচ্ছে- এমন খবর পেয়ে তাতক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে দেখেন বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এসময় বিয়ের কনে বাড়ীতে ছিলোনা। তাকে বউ সাজাতে পার্লারে নিয়ে যাওয়া হয়েছিলো। কনের মা বিধবা হেনা বেগমকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, কিছুদিন প্রবাসে কাজ করে তিনি দেশে ফিরেছেন। তার দুই মেয়ে। বড় মেয়ে প্রতিবন্ধী। ছোট মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন ৩৬ বছর বয়স্ক এক পাত্রের সাথে। সহকারী কমিশনার বাল্য বিবাহ সম্পর্কে অভিভাবকদের অবগত করলে ইসরাতের মা নিজের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ১৮ বছরের আগে মেয়ের বিবাহ সম্পন্ন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরে হেনা বেগমকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ তে অভিযুক্ত করে ৭ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বিয়ের জন্য তৈরি মঞ্চ ও সকল আয়োজন বন্ধ

করে দেয়া হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com