বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সম্পাদক ফয়েজ। কালের খবর

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সম্পাদক ফয়েজ। কালের খবর

কালের খবর রিপোর্ট :

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২০-২১) সভাপতি পদে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এসএম ফয়েজ নির্বাচিত হয়েছেন।

আজ (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টের প্লাটিনাম হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কামরুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, সাংগঠনিক সম্পাদক পদে যায় যায় দিন এর স্টাফ রিপোর্টার ফয়সাল খান, দফতর সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তালুকদার বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার হাসান ইমন, কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শাহেদ মতিউর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা পদে দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রেডিও আমারের স্টাফ রিপোর্টার অন্তু মুজাহিদ, ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজহারুজ্জামান লিমন, ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান ও বাংলাদেশ পোস্টের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান বাঁধন ।

ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অমিতোষ পাল। অপর দুজন নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না ও যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল্লাহ তুহিন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com