বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল, সেক্রেটারি তাওহীদ

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল, সেক্রেটারি তাওহীদ

কালের খবর রিপোর্ট :

বাংলাদেশ শিপিং রিপোর্টার্স ফোরামের (এসআরএফবি) সভাপতি যুগান্তরের কাজী এমাদ উদ্দিন জেবেল এবং আমাদের সময়ের তাওহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে এসআরএফবির ২০১৯-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।নির্বাচন কমিশনার মোস্তফা কাজল, শফিকুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শফিকুল ইসলাম (এডুকেশন বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (আগামী নিউজ ডটকম), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ) , প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরিন জাহান (বিটিভি) ও দফতর সম্পাদক কাজী মাহফুজুর রহমান শুভ (দৈনিক জনতা)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- রাশেদ আলী (ভোরের কাগজ), হরলাল রায় সাগর (দীপ্ত প্রত্যয়), কিশোর কুমার সরকার (যায়যায়দিন), মাহমুদ রাকিব (সময় টিভি)।

এর আগে বিদায়ী সংগঠনের সভাপতি রাশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জেবেলের পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com