শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঞ্ছারামপুরে রিভলবার ও গুলিসহ জুয়াড়ী শুক্কুকে আটক করেছে র‌্যাব। কালের খবর

বাঞ্ছারামপুরে রিভলবার ও গুলিসহ জুয়াড়ী শুক্কুকে আটক করেছে র‌্যাব। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রাম থেকে বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ “জুয়াড়ী শুকুর আলী” নামের একজনকে আটক করেছে র‌্যাব-১৪’র একটি দল।রোববার রাতে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
#র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে বাঞ্ছারামপুর মডেল থানায় শুক্কুর আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও ইয়াবাসহ শুকুর আলী ও তার ছেলে র‌্যাবের হাতে আটক হয়েছিলো।
#র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্প সুত্রে জানা গেছে, উপজেলার পাহারিয়াকান্দি গ্রামে গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড্রন কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শুক্কুর আলীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং তার ঘর তল্লাশী করে ৩ বোতল হুইস্কি উদ্ধার করে র‌্যাব।
#র‌্যাব বাঞ্ছারামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, র‌্যাব-১৪’র একটি দল পাহাড়িয়াকান্দিতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে। র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com