শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাগুরায় ফুটবল একাডেমির উদ্বোধন। কালের খবর

মাগুরায় ফুটবল একাডেমির উদ্বোধন। কালের খবর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি, কালের খবর :
মাগুরায় ফুটবলার হান্ট একাডেমির জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা মহম্মদপুরের নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে সংগঠনের সহ-সভাপতি মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবলার হান্ট একাডেমির প্রধান উদ্যেক্তা মো. শামসুদ্দিন সুমি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফুটবলার হান্ট একাডেমির মাগুরা জেলা শাখার প্রক্টর মো. শাহজাহান মিয়া, ড. মান্নান মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা ও নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন লুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিসির জিএম (অডিট) ফজলুল কাদের, প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবলের উন্নয়নের জন্য বেশি বেশি ফুটবল একাডেমির প্রয়োজন। ফুটবল একাডেমির থেকেই বাংলাদেশে বড় বড় খেলোয়াড়ের জন্ম হয়েছে। ফুটবলার হান্ট একাডেমি মাগুরা জেলা শাখার উন্নয়নের জন্য সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com