বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সালথায় চাপের মুখে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে। কালের খবর

সালথায় চাপের মুখে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে। কালের খবর

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, কালের খবর :
ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয়দের চাপের মুখে অন্তঃসত্ত্বা এক তরুণীর বিয়ে হয়েছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের ছব্দার আলীর মেয়ে সোনিয়া আক্তারের (১৯) সঙ্গে যদুনন্দী ইউনিয়নের খালপাড়া গ্রামের রফিক মোল্যার ছেলে ইমরান মোল্যার (২৫) বিয়ে অনুষ্ঠিত হয়।

সোনিয়ার বাবা ছব্দার আলী পেশায় ভিক্ষুক এবং বর ইমরান মোল্যা পেশায় ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বিভিন্ন প্রসাধনী দেয়ার লোভ দেখিয়ে ইমরান মোল্যা তার দোকানের মধ্যে নিয়ে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সোনিয়াকে একাধিকবার ধর্ষণ করে। এতে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সোনিয়া বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

সোনিয়ার দাবি, তার পেটের সন্তানের জন্মদাতা ইমরান মোল্যা।

ইমরান প্রথম দিকে অস্বীকার করলেও, পরে স্বীকার করে নেয়। অতঃপর স্থানীয়দের চাপের মুখে সোনিয়াকে বিয়ে করতে রাজি হয় ইমরান।

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী সভাপতি ও যদুনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল রব মোল্যা বলেন, সোনিয়া ও ইমরানের বিয়ে দিয়ে প্রশংসার কাজ করেছে স্থানীয়রা।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি বলেন, আমি বৃহস্পতিবার সকালে জানতে পেরেছি, সোনিয়া ও ইমরানের বিয়ে হয়েছে। তবে, বিয়ে দেয়ার সময় আমাকে কেউ জানায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com