বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রংপুর-৩ আসনে এরশাদপুত্রের জয়। কালের খবর

রংপুর-৩ আসনে এরশাদপুত্রের জয়। কালের খবর

কালের খবর রিপোর্ট :

হুসেইন মুহাম্মদ এরশাদ মানেই রংপুর-৩ আসন। সেই সূত্রে স্ত্রী রওশনও একই আসনে নির্বাচনে দাঁড়িয়ে ব্যর্থ হননি। এরশাদের মৃত্যুর পর আসনটি শূন্য হয়ে যায়। বাবার উত্তরসূরী হিসেবে হাল ধরতে উপ-নির্বাচনে অংশ নিলেন এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। তিনিও ব্যর্থ নন। রংপুর-৩ এরশাদ পরিবারেরই রয়ে গেল। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমানকে বিপুল ব্যবধানে হারিয়ে লাঙ্গলের জয়ের ধারা অব্যাহত রাখলেন সাদ এরশাদ।

১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ এই নির্বাচনে ছিলো ভোটারদের অনীহা। দিনভর ভোটের হার ছিল ২১.৩১ শতাংশ। তারপরেও কাস্ট হওয়া ভোটের প্রাথমিক ফলে এগিয়ে আছেন সাদ এরশাদ। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭। আর এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মটরগাড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। এছাড়াও গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com