শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
লক্ষ্মীপুরে হামদর্দের এমডি এর পক্ষে মানববন্ধন। কালের খবর

লক্ষ্মীপুরে হামদর্দের এমডি এর পক্ষে মানববন্ধন। কালের খবর

লক্ষীপুর থেকে আমজাদ হোসেন ।  লক্ষ্মীপুরে বাংলাদেশের হামদর্দ ল্যাবরেটরীজ ওয়াকফয়ের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড.ইউছুফ হারুন ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধোপরাধের অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে লক্ষ্মীপুর জেলার মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় হামদর্দের এমডির পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও মানববন্ধনসহ একের পর এক কর্মসূচি দিচ্ছেন তাঁরা।

গত শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালসহ জেলার মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। এসময় একে এম শাহজাহান কামাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তার লক্ষ্মীপুর ও রায়পুরে সম্প্রতি সফর ও তদন্ত কার্যক্রম পুনরায় পরিচালনার দাবী জানান।

এদিকে বিষয়টি নিয়ে ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সদর উপজেলার চৌপল্লী বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ মাহমুদ বাকী, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা উত্থাপিত অভিযোগ মিথ্যা দাবী করে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়াকে হয়রানির নিন্দা জানান।

এই বিষয়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা,, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামিলীগ নেতা, ৭১ এর রনাঙ্গনে একজন কিশোর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জনাব আলহাজ্ব সৈয়দ আবুল কাশেম বলেন, ইউসুফ হারুনের নামে যে অপপ্রচার চলছে, তাহা ডাহা মিথ্যা ও সড়যন্ত্র মূলক, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, এই চক্রান্ত ষড়যন্ত্রকে দেশের ঔষধ উৎপাদনকারি প্রতিষ্ঠানকে ধ্বংসের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।

বিশেষকরে সারা বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুরের বেশ কিছু কর্মকর্তা, কর্মচারি এই প্রতিষ্ঠানে চাকুরী করে জীবিকা নির্বাহ করছে বলে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন। মানববন্ধনে বক্তারা আরো বলেন হামদর্দ ও এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়াকে এই ধরনের কালো হাতের ইশারার হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com