বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেয়ার অপরাধে প্রধান শিক্ষিকা কাবেরি সাময়িক বরখাস্ত। কালের খবর

ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেয়ার অপরাধে প্রধান শিক্ষিকা কাবেরি সাময়িক বরখাস্ত। কালের খবর

শরীয়তপুর প্রতিনিধি, কালের খবর :

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেটে দেয়ার দায়ে প্রধান শিক্ষিকা কাবেরি গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেন। শরীয়তপুর জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ২৯ নং ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে দপ্তরি জুমান ৫ম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেটে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থী ও তাদের স্বজনরা। এ নিয়ে রবিবার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়।

এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মশিউল আজম হিরক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেন।

সোমবার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মাকর্তার নিকট তারা প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুপুরে ওই অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের পত্র পেয়েছি। সাথে সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com