রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
মায়ের সঙ্গে প্রেম, ধর্ষণ থেকে রেহাই পায়নি মেয়েও। কালের খবর

মায়ের সঙ্গে প্রেম, ধর্ষণ থেকে রেহাই পায়নি মেয়েও। কালের খবর

কালের খবর রিপোর্ট :

মা ও মেয়ে দু’জনকেই ধর্ষণ করেছে খোকন মিয়া। দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণের এক পর্যায়ে চোখ পড়ে মেয়ের দিকে। শেষ পর্যন্ত মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। অতঃপর রোববার দিবাগত রাতে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ওমরপুর গ্রাম থেকে গ্রেপ্তারের পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মা ও মেয়ের বাড়ি খুলনায়। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে খোকন। এরমধ্যেই ওই নারীর কিশোরী কন্যার দিকে নজর পড়ে তার। গত ১০ই আগস্ট খুলনা থেকে কিশোরীকে সিলেটে নিয়ে যায় খোকন। সেখানে জোর করে করে আটকে রেখে তাকেও ধর্ষণ করে। রোববার কৌশলে ফোনে পরিবারকে তার অবস্থান জানায় কিশোরী। খবর পেয়ে সিলেটে পৌঁছে রাতেই ওসমানী নগর থানায় মামলা করেন ওই কিশোরীর মা। মামলার পর রাত ১টার দিকে পুলিশ খোকনকে গ্রেপ্তার করতে ওমরপুর গ্রামে অভিযান চালায়।

ওসমানীনগর থানার ওসি এসএম মামুন জানান সাংবাদিকদের জানান, অপহৃত কিশোরীসহ খোকনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় স্বজনরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে খোকনের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আসামি ছিনতাইয়ের চেষ্টায় মামলা করা হয়েছে খোকনের নামে। এ মামলায় রাতেই গ্রেপ্তার করা হয় খোকনের বাবাকে। আসামি খোকন মিয়া ওসমানীনগর উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা।
মতামত দিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com