শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে মাদক সম্রাট মনেকের ছেলে রোমান ইয়াবা সহ আটক। কালের খবর

নবীনগরে মাদক সম্রাট মনেকের ছেলে রোমান ইয়াবা সহ আটক। কালের খবর

নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে,এএসআই মো.ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার(০১/০৮)রাতে ইয়াবা বড়ি সহ নবীনগরের মাদক সম্রাট মনেকের ছেলে রোমান ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ী হচ্ছে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের মাদক সম্রাট ও ডাকাতি,অস্ত্র সহ একাধিক মামলার আসামি আব্দুল মন্নাফ ওরফে মনেকের ছেলে রোমান মিয়া(১৯)।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান,ক্যাম্প এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা বড়ি সহ নুরজাহানপুর ব্রীজের পূর্ব পাশের মোরশেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে রোমান কে গ্রেফতার করেন।

নবীনগর থানার সেকেন্ড অফিসার(ওসি’র চলতি দায়িত্বে থাকা)এসআই মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান,আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com