বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তাড়াইলের সন্তান কিশোরগঞ্জের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত। কালের খবর

তাড়াইলের সন্তান কিশোরগঞ্জের শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত। কালের খবর

তাড়াইল, (কিশোরগঞ্জ) থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ কিশোরগঞ্জ জেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ইং (শ্রেষ্ট শ্রেনী শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়) অনুষ্টানে তাড়াইলের আজিজুর রহমান কামাল জেলার শ্রেষ্ট শ্রেনী শিক্ষক হিসাবে নির্বাচিত।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ইং উপলক্ষে অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যক্ষ সরকারী মহিলা কলেজ কিশোরগন্জ।
প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সারওয়ার মোর্শেদ চৌধুরী,জেলা প্রশাসক কিশোরগন্জ।
উক্ত অনুষ্টানে তাড়াইল উপজেলার, পুরুড়া উচ্ছ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান কামালকে জেলার শ্রেষ্ট শ্রেনী শিক্ষকের সম্মাননা ও সনদ প্রদানে পুরস্কৃত করেন।আজিজুর রহমান কামাল উপজেলার সদর( তাড়াইল- সাচাইল) ইউনিয়নের দড়িজাহাঙ্গিরপুর গ্রামের আঃ রহিমের পুত্র । ।তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই পুরস্কারে আমি আনন্দিত অভিভুত। এই আনন্দ এই গর্ব তাড়াইল উপজেলার সকলের। আমি আরো আনন্দিত হব যখন সকল শিক্ষার্থীদের মাঝে সততা,নৈতিকতা,শিষ্টাচার,ধৈর্য সহিঞ্চুতা, নেতৃত্বের গুনাবলী সহ সুজ্ঞানের সুবাতাস ছড়িয়ে দিতে পারব পারব তখন নিজেকে স্বার্থক মনে করব। আমি সকলের দোয়া প্রার্থী।
অনুষ্টানে অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন,জনাব মোঃ হাবিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক, কিশোরগন্জ। জনাব মোঃ জুলফিকার হোসেন জেলা শিক্ষা অফিসার, কিশোরগন্জ। এছাড়াও জেলার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সাংবাদিক, ও সুধীজন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com