শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এরশাদের কুলখানিতে জিএম কাদের আমার মাথার ওপরে থাকা সেই বটগাছটি আর নেই। কালের খবর

এরশাদের কুলখানিতে জিএম কাদের আমার মাথার ওপরে থাকা সেই বটগাছটি আর নেই। কালের খবর

কালের খবর ডেস্ক :

এরশাদ শুধু আমার ভাই ছিলেন না। তিনি আমার কাছে কখনও বাবার মতো আবার কখনও শিক্ষকের মতো ছিলেন।

কিন্তু আমার মাথার ওপর থেকে সেই ছাতাটি সরে গেছে, বটগাছটি আর নেই। আপনারা ওনার জন্য দোয়া করবেন’।
আজ বুধবার বিকেলে গুলশান আজাদ মসজিদে হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানিতে স্মৃতিচারণ করতে গিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ মন্তব্য করেন।

জিএম কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি আমাকে টাই বাঁধতে শিখিয়েছেন। কাটা চামচ ব্যবহার শিখিয়েছেন। আবার রাজনৈতিক শিক্ষাও দিয়েছেন। আমি যখন রাজনীতিতে আসি তখন কিভাবে পরিবেশ ট্যাকেল দিতে হয়, সংকট মোকাবেলা করতে হয় তা শিখিয়েছেন।

তিনি বলেন, একটি মানুষের অবদান অর্জন বোঝা যায় তার মৃত্যুর পর জানাজায় লোক সমাগম দেখে। ওনার চারটি জানাজা হয়েছে কোনটিতে তিলধরনের জায়গা ছিল না।

একটির চেয়ে আরেকটি সমাগম বেশি হয়েছে। এতে বুঝা যায় ওনার নীতিকর্ম মানুষ গ্রহণ করেছিলেন।
এরশাদ অসুস্থ থাকাকালীন সময়ে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরশাদের কুলখানিতে অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, সালমান এফ রহমান, নুরে আলম সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। প্রয়াত এরশাদের দুই পুত্র এরিক এরশাদ, সা’দ এরশাদ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com