বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশি যুবকের প্রেমের টানে খুলনায় ছুটে এসেছেন জার্মান নারী। কালের খবর

বাংলাদেশি যুবকের প্রেমের টানে খুলনায় ছুটে এসেছেন জার্মান নারী। কালের খবর

কালের খবর ডেস্ক :

এবার বাংলাদেশি যুবকের প্রেমের টানে খুলনায় ছুটে এসেছেন জার্মান নারী। অ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউর খুলনার ছেলে আসাদ মোড়লের প্রেমে পড়ে স্বামী-সংসার ফেলে কাসুমী বাংলাদেশে পাড়ি জমিয়েছেন।

আসাদের সঙ্গে জার্মান নাগরিকের এমন খবরে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়েছে।
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যোগিপোলের যুবক আসাদ মোড়লের কাছে আসার আগে তিনি তার জার্মান স্বামীকে ডিভোর্স দিয়েছেন। খুলনায় এসেই ইসলাম ধর্ম গ্রহণ করে আসাদ মোড়লকে বিয়ে করেছেন।

জানা গেছে, মহানগরীর যোগিপোল ৭নং ওয়ার্ডের ইব্রাহিম মোড়লের ছেলে এমডি আসাদ মোড়লের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয় জার্মানির ক্রিস্টিয়ালের। পেশায় তিনি একজন সার্ভেয়ার। বন্ধুত্ব থেকে একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ক্রিস্টিয়াল এই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে জার্মানির স্বামীকে ডিভোর্স দিয়ে গত ১০ জুন ঢাকায় আসেন। ১১ জুন তিনি আসাদের খোঁজে খুলনায় আসেন এবং একটি হোটেলে ওঠেন। ওই হোটেলেই দুজনের প্রথমবারের মতো সরাসরি দেখা হয়।

১২ জুন ক্রিস্টিয়াল খুলনা নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৩ জুন কোর্টের মাধ্যমে দুজনের বিয়ে হয়।
স্ত্রী ক্রিস্টিয়াল বলেন, ‘আসাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবে রূপ দিতেই আমি বাংলাদেশে আসি। সরাসরি তাকে দেখে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং বিয়ে করেছি। এখন আমরা সুখী। ’

এ বিষয়ে আসাদের বাবা ইব্রাহিম মোড়ল বলেন, ছেলে যাকে নিয়ে সুখী হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে কখন ভাবিনি সে কোনো বিদেশিনীকে বিয়ে করবে।

আসাদ বলেন, ‘তার জীবনসঙ্গী হতে পেরে আমিও খুবই খুশি। ’ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসাদ জানান, ক্রিস্টিয়াল এ মাসেই জার্মানি ফিরে যাবেন। তিনি আসাদকেও জার্মানি নেওয়ার চেষ্টা করবেন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com