শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াইলে শিক্ষকের উপর হামলা। কালের খবর

তাড়াইলে শিক্ষকের উপর হামলা। কালের খবর

তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ
কিশোরগঞ্জের তাড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলার বানাইল আলিম মাদরাসার শিক্ষক একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কেএম গোলাম সারোয়ার বাবলু (৪২)।

জানা গেছে, সম্প্রতি ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে মো. রফিকুল ইসলামের সাথে মাদরাসা শিক্ষক একেএম গোলাম সারোয়ার বাবলুর তর্কবিতর্ক হয়। এ থেকে হাতাহাতি পরে সংঘর্ষের রুপ নেয়।
আজ শনিবার সকাল ৯ টা৩০ মিনিটের দিকে বানাইল গ্রামের বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথে রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে ওই শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত জখম করে।
এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মাদরাসা শিক্ষক একেএম গোলাম সারোয়ার বাবলুকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা:ফিরোজ মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোগীকে জেলা সদর কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় মাদরাসা শিক্ষক একেএম গোলাম সারোয়ার বাবলুর ছোট ভাই মো. আফজাল হোসেন আজম আজ শনিবার বিকেলে নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে তাড়াইল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৫।
এব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন,আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com