বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গাইবান্ধার দুলালী বেগম একসঙ্গে জন্ম দিলেন ৪ সন্তান। কালের খবর

গাইবান্ধার দুলালী বেগম একসঙ্গে জন্ম দিলেন ৪ সন্তান। কালের খবর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা, কালের খবর :
গাইবান্ধায় একসঙ্গে ২টি ছেলে ও ২টি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন দুলালী বেগম (৩০) নামের এক গৃহবধূ। শনিবার রাতে জেলার গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে ৪টি সন্তান প্রসব করেন তিনি।

দুলালী বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাউর গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী।

শাহ আলম জানান, শনিবার সন্ধ্যায় প্রসব বেদনায় ছটফট করলে দুলালী বেগমকে গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে ৪ সন্তানের জন্ম দেন তিনি।

গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, দুলালী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করে ধারণা করা হয়, তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

তিনি আরও জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম আমাদের ক্লিনিকে এটাই প্রথম। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ক্লিনিকে ভীড় জমাচ্ছে। মা ও নবজাতকরা সুস্থ আছে।

মিলন মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দুলালীর স্বামী শাহ আলম একজন ভ্যানচালক। তাদের আরও ৩টি সন্তান আছে। তার মধ্যে একটি মেয়ে অষ্টম শ্রেণীতে, আরেকটি ৪র্থ শ্রেণীতে এবং একটি ছেলে ১ম শ্রেণীতে পড়ে। অভাবের সংসারে নতুন করে ৪টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন করা শাহ আলমের পক্ষে কষ্টকর হয়ে যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com