বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তাড়াইলে চোর ভেবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আসামী গ্রেফতার। কালের খবর

তাড়াইলে চোর ভেবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আসামী গ্রেফতার। কালের খবর

কিশোরগঞ্জ, তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ, কালের খবরঃ : তাড়াইলের সদর ইউনিয়নের শামুকজানী গ্রামের মোশারফ হোসেন (১৯) মানসিক প্রতিবন্ধী,
তিনি মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। । এঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
গত কাল বৃহস্পতিবার তাড়াইল উপজেলার সদর ইউনিয়ন ( তাড়াইল- সাচাইল) এর পার্শবর্তী গ্রাম দড়িজাহাঙ্গীরপুরের অবসরপ্রাপ্ত কাস্টমস্ অফিসার মূখলেছুর রহমান খান শাহান। ওরফে( এম, আর, খান) এর রাস্তার সাথে বাড়ীর প্রধান গেট খোলা পেয়ে মানসিক প্রতিবন্ধী মোশারফ হোসেন বাড়ীর ভেতর ঢুকে গিয়ে সিড়ি দিয়ে ছাদে ওঠে পড়ে। এই অবস্থায় বাড়ীর লোকজন তাকে দেখতে পেয়ে, ছাদ থেকে নিচে এনে দড়ি দিয়ে হাত, পা, বেধে জন সম্মুখে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালায়, সাজ্জাদ হোসেন হিটলার ও তার সহযোগীরা। সাথে সাথে এখবর সামাজিক গন মাধ্যমে বিডিও ভাইরাল হওয়ায় তাড়াইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে তাড়াইল থানা পুলিশ আসামী সাজ্জাদ হোসেন হিটলার কে গ্রেফতার করে ও ঘটনাস্হল পরিদর্শন করেন।
এ ঘটনায় তাড়াইল উপজেলার মানবাধিকার কমিশন. (BHRC) গভীর উদ্দেগ প্রকাশ করেন ও অন্যন্য দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।
এ ব্যাপারে মোশারফের হোসেনের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে তিন জনকে আসামী করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪৬৬/ ২০১৯ইং
গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেন হিটলারকে আজ শুক্রবার কিশোরগন্জ কোর্ট হাজতে প্রেরন করেন তাড়াইল থানা পুলিশ।
অন্য দোষীদেরকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে জানান তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজিবুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com