শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শ্বশুরবাড়িতে জামাইকে শিকলবন্দি, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৩ । কালের খবর

শ্বশুরবাড়িতে জামাইকে শিকলবন্দি, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৩ । কালের খবর

কালের খবর রিপোর্ট  : 

জীবননগরে শ্বশুরবাড়ীতে জামাইকে শিকল দিয়ে আটকে রাখার অভিযোগে স্ত্রী, শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে তাদেরকে আটক ও সোহরাব হোসেনকে উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন সোহরাবের স্ত্রী নিলা, শাশুড়ি মেহেরজান এবং মামা শ্বশুর মসলেম উদ্দিন। তাদেরকে মঙ্গলবার দুপুরে জীবননগর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, সামাজিক মাধ্যমে শিকলবন্দি জামাই সোহরাব হোসেনের ছবি প্রকাশের পরপরই তাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নেয়া হয়।

তিনি বলেন, বেআইনিভাবে আটক ও মারধরের অভিযোগে নির্যাতিত সোহরাবের দায়ের করা মামলায় তার স্ত্রী, শাশুড়ি ও মামা শ্বশুরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে জীবননগরের হ্যালিপ্যাড সংলগ্ন পাড়ায় মেয়েকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে জামাই সোহরাবকে শিকল দিয়ে বন্দি করে রাখে শ্বশুরবাড়ির লোকজন। সোমবার সন্ধ্যায় সোহরাবের শিকলবন্দি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় করে।

সোহরাব বলেন, ৮-১০ দিন আগে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। আমি রোববার সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখেন এবং মারপিট করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com