বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল। কালের খবর

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল। কালের খবর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর :- টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) ইফতারের আগ মূহুর্ত থেকে শুরু হয় দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা। পবিত্র ধর্মগ্রস্থ আল কুরআন থেকে পাঠ করা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদুল ইসলাম।

মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আশকবর ভবনের পূর্ব পাশ্বের জাতীয় সাংবাদিক সংস্থার নিজ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ট্রাফিক ইন্সপেক্টর মির্জাপুর ইফতেখার নাসির, থানা পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন, (সাবেক) মেয়র এড. মোশারফ হোসেন মনি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুব হোসেন ফিরুজ, ত্রান বিষয়ক সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, পৌর আ.লীগের সাংঠনিক সম্পাদক দিদারুল রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সাবেক জিএস বিপ্লব সাহা, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, কুমুদিনী প্রশাসন বিভাগের কর্মকর্তা স্বপন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মাহাবুব আলম সবুজ, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ।

এছাড়াও সংস্থার সকল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com