শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাভারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী ভাইয়ের স্ত্রীকে মারধর। কালের খবর

সাভারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসী ভাইয়ের স্ত্রীকে মারধর। কালের খবর

সাভার প্রতিনিধি, কালের খবর : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বড় ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সাভারের সাধাপুর এলাকার হাবিবুর রহমান খান নামে (৩২) এক দেবরের বিরুদ্ধে।

ঘটনার জের ধরে বুধবার দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

সাভার থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুরের বড় ভাই দেশের বাইরে থাকায় হাবিবুর রহমান খান দীর্ঘ দিন ধরে তার ভাবিকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক ভাবে বিভিন্ন সময় ভাবির চরিত্র হরণের চেষ্টা করে। ভূক্তভোগী গৃহবধূ বিষয়টি তার পরিবারকে জানায়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে মঙ্গলবার রাতে গৃহবধূর বড় ভাইকে বিষয়টা জানানোর পর সে বিষয়টি শুনতে বোনের বাসায় আসলে গৃহবধূ ও তার ভাইকে বেধরক মারধর করে অভিযুক্ত দেবর ও তার সহযোগী সিহাব এবং মাছুম।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা এ এফ এম সায়েদ জানিয়েছে, ওই নির্যাতিতা গৃহবধূর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com