শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঘাটাইলে উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত। কালের খবর

ঘাটাইলে উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত। কালের খবর

মোঃ সজীব মিয়া, (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ভাইস চেয়ারম্যান কাজী আরজু এবং মহিলা ভাইস শাহিনা সুলতানা শিল্পীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করা হয়। বুধবার (৮ই মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচিতদের উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ শহীদুজ্জামান খান, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দর আলী সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সহ-সভাপতি (ভিপি), এবং উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু সাঈদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবিদ হোসেন, মোঃ তমাল, মোঃ রঞ্জু আহমেদ এবং মোঃ গনি।

উক্ত আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহ্ফিলে ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com