বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রুনেই সুলতানের নৈশভোজে শেখ হাসিনা। কালের খবর

ব্রুনেই সুলতানের নৈশভোজে শেখ হাসিনা। কালের খবর

কালের খবর ডেস্ক :

ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে রাজধানী বন্দর সেরি বেগওয়ানে সুলতানের বাসভবন ইস্তানা নুরুল ইমানের রয়্যাল বাঙ্কোয়েট হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী নৈশভোজে দেওয়া বক্তৃতায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন।

শেখ হাসিনা ’৯০ এর দশকের শুরুর দিকে নিজের ব্রুনেই সফরের কথা উল্লেখ করেন এবং সে সময় তার ছোট বোন শেখ রেহানার ব্রুনাই থাকার কথাও স্মরণ করেন।

ব্রুনেইয়ের সুলতানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বন্দর সেরি বেগওয়ান রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সোমবার সকালে সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুদেশের মধ্যে বিভিন্ন সহযোগিতামূলক ছয়টি সমঝোতা স্মারকে সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।

এরপর দুদেশের ব্যবসায়ীদের মমতবিনিময় সভায় যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের জামে আসর মসজিদ পরিদর্শনে যান এবং সেখানে আসরের নামাজ আদায় করেন। এসময় দেশবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন তিনি।

রাতে সুলতানের নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা।

দ্বি-পক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশই সম্মত হয়েছে বলে নৈশভোজের বক্তৃতায় উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর নৈশভোজে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে ব্রুনেইয়ের রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করবেন শেখ হাসিনা। পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

এরপর স্থানীয় সময় বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com