শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঘাটাইলে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১। কালের খবর

ঘাটাইলে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১। কালের খবর

মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সকালে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ৭টায় সাগরদিঘী-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাদশা মিয়া আজ সকালে ভ্যান গাড়িতে করে কলা নিয়ে সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে যাওয়ার পথে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পল্টনপাড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়া মারা যায়।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে সাগরদিঘী ইউনিয়নের পল্টনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com