বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। কালের খবর

তাড়াইল,কিশোরগঞ্জ থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর : তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে রাষ্ট্রীয়ভাবে একযোগে পালিত হবে জাতীয় পুষ্টি সপ্তাহ।।উক্ত পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালন উপলক্ষে আজ রবিবার ২১ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ এর সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ওমর খসরু’র সভাপতিত্বে এবং নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা,উপজেলা এলজিইডি’র জাইকা প্রতিনিধি সুচন্দা রানী পাল,মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক শহীদুল ইসলাম,স্বনির্ভর বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর সালমা আক্তার,এনজিও আশা প্রতিনিধি প্রদীপ কুমার পাল,সাংবাদিক এম এম রুহুল আমিন,মুকুট দাস মধু প্রমূখ।
পুষ্টি সেবা সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে এপ্রিল ২৩ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত প্রতিদিনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান যথাসময়ে সঠিকভাবে অনুষ্ঠিত করার জন্য উপস্থিত সকলকে অবহিত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও পুষ্টি সেবা সপ্তাহের সদস্য সচিব ডা.মোহাম্মদ ওমর খসরু।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com