বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার। কালের খবর

কুমিল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার। কালের খবর

কুমিল্লা প্রতিনিধি, কালের খবর : – ফেনীর নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার রেস শেষ না হতেই কুমিল্লার দেবিদ্বারে মসজিদের ইমাম কর্তৃক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

দেবিদ্বার উপজেলার ছোটশালঘর বাইতুল ফালাহ্ মসজিদের অভিযুক্ত ইমাম মাহফুজুর রহমানকে শনিবার (১৩এপ্রিল) গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

জানা যায়, ছোট শালঘর মসজিদের ইমাম মাহফুজুর রহমান সুমাইয়া (ছদ্ম নাম) নামের এক ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কৌশলে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনা এলাকায় জানাজানি হলে, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল আনোয়ার এর নেতৃত্বে তদন্ত (ওসি)মেজবাহ্ উদ্দিন ও এস.আই মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনার পর আমরা ধর্ষককে দ্রুত গ্রেফতার ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও জিঙ্গাসাবাদের জন্য তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com